৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:১৪

শিরোনাম
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল বাংলাদেশ সরকার সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনে দুই কর্মকর্তার রদবদল ও বদলি বিলের আলোচনায় বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত চট্টগ্রামের বহির্নোঙরে জ্বালানি ও ভোজ্যতেল মজুত ঠেকাতে যৌথ অভিযান ভাঙচুর চালানো মানুষগুলোই চাইছেন হাসপাতালটি চালু হোক তিন ক্রিকেটার, মন্ত্রীর ৩ ছেলে আর প্রতিমন্ত্রীর স্ত্রী যাত্রী কল্যান সমিতির মহাসচিব মোজাম্মেলের সংগঠনের আড়ালে কোটি কোটি টাকা চাঁদাবাজি ও অবৈধভাবে সিএনজির ব্যবসা ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুদকের তদন্ত প্রতিবেদন

ডিএমপি তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১ জন

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  ঃ

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার ( এপ্রিল ২০২৬) দিনব্যাপী তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী রয়েছে।

থানাসূত্রে জানা যায়, তেজগাঁও থানায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

এছাড়া মোহাম্মদপুর থানায় অভিযান চালিয়ে ১২ জনকে, আদাবর থানায় ১০ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি হাতিরঝিল থানায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন,রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

  • শেয়ার করুন