৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:১৩

শিরোনাম
তিন ক্রিকেটার, মন্ত্রীর ৩ ছেলে আর প্রতিমন্ত্রীর স্ত্রী যাত্রী কল্যান সমিতির মহাসচিব মোজাম্মেলের সংগঠনের আড়ালে কোটি কোটি টাকা চাঁদাবাজি ও অবৈধভাবে সিএনজির ব্যবসা ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুদকের তদন্ত প্রতিবেদন স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার,কোনো বিশেষ সুবিধা নয়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বাড়ল শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে, ২০২৫ পর্যন্ত খেলাপি ঋণ প্রায় সাড়ে ৫ লাখ কোটি টাকা নওগাঁয় সংসদ সদস্যের বাড়িতে নিয়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ডিএমপির উচ্ছেদ অভিযান, শেষ দিনে ৯ জনকে সাজা সাড়ে তিন লাখ টাকা জরিমানা এলপিজি সিলিন্ডারের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

তিন ক্রিকেটার, মন্ত্রীর ৩ ছেলে আর প্রতিমন্ত্রীর স্ত্রী

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬

  • শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ঃ

গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রক্রিয়া স্বচ্ছ ছিল না; এমন অভিযোগে ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ।

৩ মাসের জন্য গঠন করা হয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। সেই কমিটির সদস্য সংখ্যা ১১ জন। অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক তারকা ওপেনার তামিম ইকবালকে।

গঠিত সেই ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন তিনজন ক্রিকেটার, তিনজন মন্ত্রীর ছেলে এবং প্রতিমন্ত্রীর স্ত্রী। পাঁচজনের বাড়ি আবার চট্টগ্রামে।

তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমদ ও ফাহিম সিনহা।

তামিমসহ সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, সালমান ইস্পাহানি—এই পাঁচজন চট্টগ্রামের স্থানীয়।

মির্জা ইয়াসির আব্বাস প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে।

এছাড়া রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

  • শেয়ার করুন