প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬
নিজস্ব সংবাদদাতাঃ

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনে দুই কর্মকর্তার রদবদল ও বদলি করা হয়েছে। গতকাল ৭ এপ্রিল রেলভবন, ঢাকার পার্সোনেল-১ শাখা থেকে উপপরিচালক (পার্সোনেল-১) জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তরাদেশ অনুযায়ী, লালমনিরহাটে কর্মরত বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( ক্যারেজ অ্যান্ড ওয়াগন ) শেখ আসিফ আহমাদকে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( লোকো ) বাংলাদেশ রেলওয়ে, পাকশী ( চলতি দায়িত্ব ) পদে বদলি করা হয়েছে।
অপরদিকে, লালমনিরহাটে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( লোকো ) হিসেবে কর্মরত ধীমান ভৌমিককে তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( ক্যারেজ অ্যান্ড ওয়াগন ), লালমনিরহাট-এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
দপ্তরাদেশে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।