২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৩

শিরোনাম
ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪ প্রথম প্রহরে বন্দর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই, শামা ওবায়েদ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় বাবা-মা ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ: শিক্ষামন্ত্রী ওসির অ্যাকাউন্টে ৩২ লাখ টাকার লেনদেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি

প্রথম প্রহরে বন্দর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ  জাহিদ  

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মো.কবির হোসেন,সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, নির্বাহী সদস্য নাসির উদ্দীন,  সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি আমির হোসেন, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য  গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, স্থায়ী সদস্য কাজী সাঈদ প্রমুখ।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। হাতে ফুল, ব্যানার ও কালো ব্যাজ পরে নানা বয়সী মানুষ ভাষা আন্দোলনে বীর  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের পক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন হাজী মো নাসির উদ্দীন।

  • শেয়ার করুন