১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৫

শিরোনাম
রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের নাগালের বাইরে না যায়, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় কয়েকটি নাম বাংলাদেশে আজ রমজানের চাঁদ দেখা যাবে ? যা বলছে বিশ্লেষণ জামায়াত আমিরের সঙ্গে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘আমরা বেশি সময় নেব না। ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে।’

কোন দল কতটি আসন পেতে পারে—এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি সংরক্ষিত আসন পেতে হলে কোনো দলকে সাধারণ নির্বাচনে অন্তত ৬টি সংসদীয় আসনে জয়ী হতে হবে।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি, বাংলাদেশে জামায়াতে ইসলামী ৬৮টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জেতে। আইনি জটিলতায় দুটি আসনের ফল ঘোষণা এখনো বাকি রয়েছে।

 

  • শেয়ার করুন