২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৪৮

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই, শামা ওবায়েদ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় বাবা-মা ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ: শিক্ষামন্ত্রী ওসির অ্যাকাউন্টে ৩২ লাখ টাকার লেনদেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের নাগালের বাইরে না যায়, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন

চাঁদা না দেওয়ায় বাবা-মা ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা সংবাদদাতা ঃ

ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে তার স্ত্রী কলেজপড়ুয়া মেয়েসহ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্রো জানান, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু মিলে তাকে, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তিনি এলাকায় গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন।

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি তাদের জানা আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

  • শেয়ার করুন