প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ঃ

কুমিল্লার বুড়িচংয়ে খারেরা গ্রামের মামলার আসামি জামিনে এসে বাদী এখলাছুর রহমানের বাড়িঘর কুপিয়ে তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান। তিনি বলেন, এমন ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।
এখলাছুর রহমান বলেন, পূর্বশক্রতার জের ধরে রুবেল মিয়া, সুজন মিয়া, সিরাজুল ইসলাম, শাহ আলম আজাদ মিয়ে আমার বাড়িঘর কুপিয়ে তছনছ করে, আমার ঘরের আসবাবপত্র টাকাপয়সা নিয়ে যায়। আসামিদের সঙ্গে দীর্ঘ দিন ধরে আমাদের জায়গা-সম্পদ নিয়ে মামলা চলমান। আমি বাদী হয়ে মামলা দায়ের করছি। আসামিরা জামিনে এসে আমাদের জামায়াতে ইসলামী ট্যাগ দিয়ে হামলা চালায়।