১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:২৩

শিরোনাম
রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ১৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ বগুড়া হবে দেশের অন্যতম শিক্ষানগরী ও এডুকেশনাল হাব: শিক্ষামন্ত্রী বন্দরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ বন্দরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা মৌচাক এলাকায় উড়ালসেতু থেকে পোড়া মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন

বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ছবিতে শফিকুর রহমান, মুহাম্মদ তাহের নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দায়িত্ব পালন করবেন। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরা এদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। বিকেলে দলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি।

 

  • শেয়ার করুন