১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৬

শিরোনাম
রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের নাগালের বাইরে না যায়, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় কয়েকটি নাম বাংলাদেশে আজ রমজানের চাঁদ দেখা যাবে ? যা বলছে বিশ্লেষণ জামায়াত আমিরের সঙ্গে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান

বাংলাদেশে আজ রমজানের চাঁদ দেখা যাবে ? যা বলছে বিশ্লেষণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেক্স ঃ

সব অপেক্ষার পালা শেষ পবিত্র মহিমান্বিত মাস রমজান এখন দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল রমজানের চাঁদ দেখা গেছে। আজ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হবে রমজানের অর্ধচন্দ্রের সন্ধান।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট ‘মুন সাইটিং’ একটি ম্যাপ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে খুব সহজে খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে বলা যায় কাল বৃহস্পতিবার হবে প্রথম রোজা।

ম্যাপ অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে চাঁদ দেখা যাবে।

এই ম্যাপে সবুজ রঙ চিহ্নিত অঞ্চলে আছে বাংলাদেশ। ম্যাপের তথ্য অনুযায়ী, এই সবুজ অঞ্চলের সবদেশে খুব সহজে চাঁদ দেখা যাবে। যেসব দেশ নীল রঙের ভেতর রয়েছে সেখানে আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে খালি চোখে চাঁদ দেখা যাবে। আর ধূসর রঙের অঞ্চলে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। আর যেসব অঞ্চল লাল রঙের ভেতর রয়েছে সেখানে চাঁদ দেখতে অবশ্যই আধুনিক যন্ত্রপাতি লাগবে।

এদিকে গতকাল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ চাঁদ ওঠার ঘোষণা দিয়েছে। যদিও সৌদির প্রতিবেশী ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার।

এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুরের মতো দেশগুলোতেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে শাবান মাস ৩০দিন পূর্ণ করবে। অপরদিকে বাংলাদেশে শাবানের ২৯তম দিনেই চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

  • শেয়ার করুন