১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:২৬

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই অনন্য এক রেকর্ড গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য (এমপি) এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত কম সময়ে ভোটার থেকে সরকার প্রধান হওয়ার ঘটনা এটাই প্রথম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এরপর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে আইনি বাধ্যবাধকতা থাকায় বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ফলে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করায় সেখানে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বীরের বেশে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দু’দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার হন। ইসির রেকর্ড অনুযায়ী, ভোটার হওয়ার মাত্র ৫৩ দিন পর তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ২৭ ডিসেম্বর তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। প্রবাসে ভোটার হওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই ভোটার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

ইসি জানায়, তারেক রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানাকে স্থায়ী ঠিকানা ও ধানমন্ডির ১৫ নম্বর এলাকাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই ঠিকানায় ভোটার হয়েছিলেন।

  • শেয়ার করুন