১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২৫

শিরোনাম
রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের নাগালের বাইরে না যায়, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় কয়েকটি নাম বাংলাদেশে আজ রমজানের চাঁদ দেখা যাবে ? যা বলছে বিশ্লেষণ জামায়াত আমিরের সঙ্গে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান

সবসময় বন্দর প্রেসক্লাবের পাশে আছি : প্রধান উপদেষ্টা আবুল কালাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালামকে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পেশাজীবি সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনীত করায় নির্বাহী পরিষদ সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।একইসাথে প্রতিষ্ঠালগ্ন থেকে যেভাবে প্রেসক্লাবের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন বলে আস্বস্ত করেন পরিচ্ছন্ন রাজনীতিক ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে সুপরিচিত আবুল কালাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারী)  কার্যনির্বাহী কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে মনোনীত  প্রধান উপদেষ্টা আবুল কালামের হাতে এই সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার কাছে চিঠি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,উপদেষ্টা মো.কবির হোসেন, অর্থ সম্পাদক আব্দুল লাতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, সদস্য আমির হোসেন ও মেহেদী হাসান মুন্না প্রমুখ।

এ সময় প্রধান উপদেষ্টা অ্যাড. আবুল কালাম আনুষ্ঠানিক ভাবে চিঠি গ্রহণ করেন এবং বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন।পরে প্রধান উপদেষ্টা কে ফুলেল শুভেচছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ

ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের উন্নয়ন ও  কল্যাণমূলক বিষয়ে অতীতের মতো আগামীতেও পাশে থেকে সবধরনের সহায়তা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেন ৪র্থ বারের মতো নির্বাচিত এমপি আবুল কালাম।

দল মতের উর্ধ্বে থেকে  সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করার অনুরোধ জানান তিনি।

  • শেয়ার করুন