প্রকাশিত: মার্চ ৬, ২০২৬
নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের চাষাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি’র সভাপতি মোঃ শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক রুদ্র কন্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার।
একটি নিরপেক্ষ সংবাদিক সংগঠন হিসেবে এই সংগঠন যেনো সব সময় কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এটাই হোক লক্ষ্য এবং উদ্দেশ্যে। সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।
এসময় সংগঠনের সদস্য এএইচ এম সেকান্দার আলী, মোঃ শাহ আলম, এম আর হায়দার রানা, মোঃ আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম আজাদ, গাজী মোঃ সোহেল, সাদ্দাম হোসেন হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, হারুন অর রশিদ সাগর, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, জাকির আহমেদ, শাহিন আহমেদ,মোঃ শাহ আলম, শিপন জোমাদ্দার, মোঃ আসাদুজ্জামান তালুকদার, মোঃ রাকিবুল হাসান ও রাব্বি আয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।