১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:১৮

শিরোনাম

ভূমি সেবা সহজ ও সচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে, বিভাগীয় কমিশনার

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে নবনির্মিত ভূমি অফিস ভবন উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী। ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক অবকাঠামোগত  উন্নয়নে কাজ করছে সরকার।এ লক্ষে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের  নাগরিক সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় নতুন ভবনের উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিক ভাবে ইউএনডিপির ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের নাগরিক সেবা সহজতর করতে ডাটা এন্ট্রি প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার  অফিস প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনী ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার ​শিবানী সরকার,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উএনডিপির কারিগরি সহায়তায় শুরু হওয়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত এই ডাটা এন্ট্রি কার্যক্রমের ফলে স্থানীয় সাধারণ মানুষ এখন থেকে আরও দ্রুত ও ভোগান্তিহীনভাবে ভূমির কর প্রদান সহ তথ্য যাচাই করতে পারবেন। নতুন ভবন এবং আধুনিক ডাটা সিস্টেমের সমন্বয় মদনগঞ্জ ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

 

 

  • শেয়ার করুন