১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৪৪

শিরোনাম
ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণ দখলে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম। বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক ঝিনাইদহে চারটি আসনের একটিতে বিএনপি, তিনটিতে জামায়াতের জয় চট্টগ্রামে প্রবাসী যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন বিদায়বেলায় উপদেষ্টারা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা এবং মূল্যায়ন নিয়ে কথা বললেন

ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিএমএফ উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আল কারিম লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এ সময় এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দসহ দেশের টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএমএফ নেতৃবৃন্দ সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমে ডিজিটাল রূপান্তর আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এসময় নবগঠিত কমিটির জেনারেল সেক্রেটারি ডা. তৃণা ইসলাম আগামী দুই বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং একই সঙ্গে নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মাহমুদ হাসান (হেড অব নিউজ, গ্রিন টেলিভিশন), পলাশ মাহমুদ (সম্পাদক, এশিয়া পোস্ট), উদয় হাকিম (সম্পাদক, ঢাকা বিজনেস), মো. কামরুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট), মো. সায়েম ফারুকী (সম্পাদক ও প্রকাশক, রুপালী বাংলাদেশ), পলাশ মল্লিক (সম্পাদক, সময়ের কণ্ঠস্বর), মাইনুল হাসান সোহেল (সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব ও সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি), মোহাম্মদ মনিরুল ইসলাম মনি (সিএমও, মার্কেটিং বিভাগ, একুশে টেলিভিশন), মিজানুর রহমান সোহেল (অনলাইন এডিটর, কালবেলা), মাসউদ বিন আব্দুর রাজ্জাক (নিউজ এডিটর-অনলাইন ইনচার্জ, দীপ্ত টিভি), মঈন বকুল (লিড ডিজিটাল, আউটপুট, স্টার নিউজ), বদরুল আলম নাবিল (এক্সিকিউটিভ এডিটর, বাংলাভিশন- ডিজিটাল/অনলাইন), নুরুল ইসলাম (অনলাইন ইনচার্জ, দৈনিক ইনকিলাব), কাজী আওলাদ হোসেন (সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ ডটকম)  এবং জাকারিয়া হোসেন জয় (সিনিয়র ম্যানেজার, একুশে টেলিভিশন)।

  • শেয়ার করুন