১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৪৫

শিরোনাম

সাংবাদিক ইকবালের রোগমুক্তির জন্য বন্দর প্রেসক্লাবের বিশেষ মোনাজাত

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিবেদক ঃ

নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাবের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় নির্বাহী পরিষদের উদ্দ্যোগে ইকবাল হোসেনের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতালে চিকিৎসাধীন ইকবাল হোসেনের জন্য দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাবেক সহসভাপতি নুরুজ্জামান মোল্লা,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ- সাধারণ সম্পাদক জিএম সুমন,স্থায়ী সদস্য কাজী সাঈদ, সাংবাদিক এসএম আব্দুল্লাহ ও শেখ আরিফ প্রমুখ।

 

দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য হাজী মো নাসির উদ্দীন।

 

 

 

  • শেয়ার করুন