১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

কুয়েতে এক বাংলাদেশি যুবকের আত্নহত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক: কুয়েতে আত্মহত্যা করেছেন মোহাম্মদ তাজরুল মোল্লা (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাহবুলা এলাকায় নিজ বাসাযর সিড়ির রেকিংয়ে গলাগ কাপড় পেছিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত তাজরুল মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা। প্রায় চার বছর আগে তিনি কুয়েতের ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করতে আসেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের তাজরুল মোল্লার সহকর্মী জানান, কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে অস্বাভাবিক দেখা যাচ্ছে দেশে ঋণের ছাপ ও পারিবারিক অশান্তির কারণের আত্মহত্যা করতে পারে।

কুয়েতে বাংলাদেশে দূতাবাস তার আত্মহত্যার খবর নিশ্চিত করেন। কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি তবে স্থানীয় প্রশাসনের তদন্ত শেষে জানা যাবে বলে জানান এক কর্মকর্তা।

  • শেয়ার করুন