১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:০৭

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

প্রবাসে জাতীয়তাবাদী ঐক্যের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

  • শেয়ার করুন

ডেক্স ঃ

বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (বিএনডিও) প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে।

গত সোমবার (৬ অক্টোবর) সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে মোহাম্মদ আলী চৌধুরী আহ্বায়ক ও শাহ্‌ যোবায়ের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আতিকুর রহমান রুমন বলেন, প্রবাসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রবাসী দেশপ্রেমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি প্রবাসে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, প্রবাসের তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি আন্তর্জাতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করবে।

সংগঠনটি তাদের সামাজিক স্লোগান ‘জাতীয়তাবাদের চেতনায়, প্রবাসীদের ঐক্যে’ অনুসরণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রেখেছে। তারা গবেষণা, প্রকাশনা, সাংস্কৃতিক কার্যক্রম, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে তাদের উদ্দেশ্য পূরণে অঙ্গীকারবদ্ধ।

বিএনডিওর পক্ষ থেকে বলা হয়, এটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখবে।

 

 

  • শেয়ার করুন