১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৪৩

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

দীপিকার বোনের বিয়ে, পাত্র কে

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক ঃ

দীপিকা আনিশা পাড়ুকোন। ইনস্টাগ্রাম থেকে

পাড়ুকোন পরিবারে বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা পাড়ুকোনের বোন অনিশা পাড়ুকোন। দীপিকা এখন ঘোরতর সংসারী। স্বামী-সন্তান নিয়ে ভরা সংসার। এখনো মেয়েকে সময় দিচ্ছেন রণবীরপত্নী। সামনে বোনের বিয়ে। পুরোদমে ব্যস্ততা পাড়ুকোন পরিবারে। দীপিকা-অনিশার বাবা খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। তাঁর ছোট মেয়ে অনিশা। হবু জামাইও ব্যবসায়ী পরিবারের সন্তান।

অনিশার বয়স ৩৪ বছর। বড় বোন দীপিকার সবচেয়ে আদরের। মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্ব নিয়ে স্নাতক ডিগ্রি আছে অনিশার। এ ছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন ব্যবস্থাপনার ডিগ্রি। বর্তমানে বড় বোন দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তৈরি সংস্থা ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার অনিশা। দীপিকার সংস্থার হয়ে অর্থ সংগ্রহ, প্রচার ও উন্নয়নের স্বার্থে পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

দীপিকা আনিশা পাড়ুকোন। ইনস্টাগ্রাম থেকে

অন্যদিকে অনিশা পাড়ুকোনের হবু বরের নাম রোহন আচার্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। যদিও তাঁকে বলিউডের বড় বড় তারকা অনুসরণ করেন। তাঁর বায়োতে লেখা, ‘গ্লোবাল সিটিজেন।’

রোহন আচার্য। ইনস্টাগ্রাম থেকে

ছোটবেলা থেকেই দুবাইয়ে থাকেন রোহন। কিংসটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি আছে তাঁর ঝুলিতে। তবে এখন দুবাইয়ে পারিবারিক ব্যবসার দেখভাল করছেন পাড়ুকোন পরিবারের হবু বর। হবু স্বামীর সঙ্গে অনিশার আলাপ হয়েছে ভগ্নিপতি রণবীর সিংয়ের মাধ্যমে। অনিশার হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে রণবীরের মা–বাবার সুসম্পর্কের খবর পাওয়া গেছে।

 

রোহনের মায়ের বাবা-মা ছিলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি আবার খ্যাতনামা পরিচালক বিমল রায়ের মেয়ে। সেই সূত্র ধরে অনিশার শ্বশুরবাড়ির দিকে আছে বাঙালিযোগও। শুধু তা–ই নয়, সেই পরিবারের সঙ্গে আছে বর্ষীয়ান অভিনেতা প্রয়াত ধর্মেন্দ্র পরিবারের যোগাযোগও। তাঁর ছেলে সানি দেওলের পুত্রবধূ দৃশা রোহনের বোন। যদিও বিয়ের দিনক্ষণ এখনই প্রকাশ্যে আনতে নারাজ পাড়ুকোন পরিবার।

 

  • শেয়ার করুন