২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪৬

শিরোনাম
ভারতীয় দুই নাগরিক গ্রেফতার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির

কেয়ামত থেকে কেয়ামত’ ছবির প্রযোজক মারা গেছেন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫

  • শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক  ঃ

কেয়ামত থেকে কেয়ামত’ ছবির অন্যতম প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ

নব্বই দশকের ব্যবসাফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই ছবির মাধ্যমে ঢালিউড পেয়েছিল সালমান শাহ ও মৌসুমীর মতো জনপ্রিয় জুটিকে। আনন্দমেলা সিনেমা লিমিটেডের ব্যানারে তৈরি এই ছবির অন্যতম একজন প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ। আজ সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। হিডেন নিউজকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব।

সুকুমার রঞ্জন ঘোষ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যও ছিলেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তাঁর অবদান ছিল অনন্য ও স্মরণীয়।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়া তাঁর প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’,  ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা তৈরি হয়েছে। চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি মনে করছে, তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

কেয়ামত থেকে কেয়ামত’ ছবির অন্যতম প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ 

সুকুমার রঞ্জন ঘোষ স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, আজ সকালে ঢাকার বড়দেশ্বরী কালীমন্দিরে সুকুমার রঞ্জন ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়।

 

  • শেয়ার করুন