১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৪২

শিরোনাম
জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম

অবৈধ অস্র উদ্ধারে সহায়ক তথ্যদাতার জন্য পুলিশের পুরস্কার ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ  ( নারায়নগঞ্জ ) ঃ

গত বছরের ৫ আগস্ট লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

যেখানে বলা হয়, অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন  পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ অবস্থায় এসব অস্ত্র উদ্ধারে অভিযানও চালাচ্ছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে তথ্যদাতাদের উৎসাহিত করতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জেলা পুলিশের ঘোষিত  পুরস্কারের তালিকা অনুযায়ী- প্রতি গুলি ৫০০ টাকা, পিস্তল ৫০,০০০ টাকা, শর্টগান ৫০,০০০ টাকা, রাইফেল ১,০০,০০০ টাকা, এসএমজি ১,৫০,০০০ টাকা, এলএমজি ৫,০০,০০০ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, অস্ত্র উদ্ধারে সাধারণ নাগরিকদের তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং  সহায়ক হয়। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেন। তাদের নিরাপত্তা ও গোপনীয়তা জেলা পুলিশ নিশ্চিত করবে।

 

এসময় অবৈধ অস্ত্র উদ্ধারে সহায়তার জন্য জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসি সহ বিভিন্ন পর্যায়ের অফিসারদের ফোন নাম্বার দেওয়া হয়।

  • শেয়ার করুন