১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:০৪

শিরোনাম
বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, নীতিমালা জেনে নিন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল হাসান পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘তারা অস্ত্র নিয়ে বসে আছে, গেলে গুলি করবে’—এই কথাটি সাংবাদিক আলিফ আগেই বলেছিলেন। যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, নীতিমালা জেনে নিন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেক্স :  আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স থাকলেই ইচ্ছামতো অস্ত্র ব্যবহার করার  কোন সুযোগ নেই। আত্মরক্ষার প্রয়োজন ছাড়া অস্ত্রের প্রদর্শন, ভয়ভীতি দেখানো কিংবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে আইনি ব্যবস্থায় কঠোর শাস্তির বিধান রয়েছে । বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, নবায়ন ও ব্যবহার নিয়ন্ত্রণে রয়েছে নির্দিষ্ট আইন ও নীতিমালা। ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং ২০১৬ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার আলোকে লাইসেন্সধারীদের অস্ত্র ব্যবহারে নির্ধারিত শর্ত মেনে চলতে হয়।

অস্ত্রের অপব্যবহারে কী শাস্তি?

কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে বা অবৈধ অস্ত্র ব্যবহার করলে অস্ত্র আইন, ১৮৭৮-এর ধারা ১৯, ১৯-২৪-এ বিভিন্ন প্রকারের শাস্তির বিধান রয়েছে। যদি কোনো ব্যক্তি হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে পিস্তল, রিভলবার, রাইফেল, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র দখলে রাখেন, তবে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন; যার মেয়াদ ১৪ বছর পর্যন্ত হতে পারে।

আবার কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডিত বা ৫০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

লাইসেন্সধারী ব্যক্তিকে অস্ত্র বহন ও ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত শর্ত মেনে চলতে হবে। আত্মরক্ষার প্রয়োজনের বাইরে অস্ত্র প্রদর্শন করে কাউকে ভয় দেখানো বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা আইনি জটিলতা তৈরি করতে পারে।

লাইসেন্সের শর্ত ভঙ্গ, জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি কিংবা আইন অনুযায়ী অন্য কোনো কারণ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারে। অস্ত্র আইনের ১৮ ধারায় লাইসেন্স স্থগিত বা বাতিলের বিধান রয়েছে।

প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা অস্ত্রের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অস্ত্রের প্রয়োজনীয়তা শেষ হলে কীভাবে অস্ত্র জমা দিতে হবে, তা সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত ও প্রযোজ্য নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়।

লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে?

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন, নবায়ন ও ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০২৫ প্রকাশিত হয়েছে। ফলে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, কর-সংক্রান্ত শর্ত ও আবেদনপ্রক্রিয়ার ক্ষেত্রে সর্বশেষ নীতিমালাই অনুসরণ করা জরুরি।

আবেদনের আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালা থেকে শর্তগুলো যাচাই করা উচিত। পুরোনো নীতিমালার তথ্যের সঙ্গে বর্তমান বিধানের পার্থক্য থাকতে পারে।

  • শেয়ার করুন