১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:২২

শিরোনাম
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক :

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে            

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত দুই দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এসআরবি-৩–এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল স্ট্যাম্প, ব্যাংক চেক ও প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসআরবি জানায়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা এবং আরেকজনকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্নপত্র ফাঁসে জড়িত অর্থদাতাদের ধরতে অভিযান চলছে।

গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।

 

  • শেয়ার করুন