২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

কাপাসিয়ায় গাছ কাটার সংবাদ সংগ্রহকালে বনদস্যুদের হামলায় তিনজন সাংবাদিক আহত

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫

  • শেয়ার করুন

জেলা প্রতিবেদক ঃ

গাজীপুরের কাপাসিয়ায় গাছ কাটার সংবাদ সংগ্রহকালে বনদস্যুদের হামলায় তিনজন সাংবাদিক আহত হয়েছেন এবং অভিযুক্ত বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।এই ঘটনাটি মঙ্গলবার (৪ নভেম্বর, ২০২৫) বিকেলে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় ঘটেছে, যেখানে শতাধিক গজারী গাছ লুটের সময় ভিডিও ধারণ করতে গেলে এ হামলা হয়। আহত সাংবাদিকরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সংশ্লিস্ট  এলাকাবাসির   মাধ্যেমে জানা যায়  ( ৪ নভেম্বর, ২০২৫), বিকেল সাড়ে ৩টায়, কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায়। স্থানীয় বনদস্যুরা অবৈধভাবে শত শত গজারী গাছ কেটে লুটপাট করছিল। এ সময় দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুজাহিদসহ আরও দুইজন সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে বনদস্যুরা তাদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় তিনজন সাংবাদিক আহত হন এবং তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পুলিশ অভিযুক্ত বাবা-ছেলেসহ তিনজনকে কাশেম (৫০) আলামিন  (৩০) ও  মো ঃ মামুন (৩৫) আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট থানাসুত্রে জানা যায়।

এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন

 

  • শেয়ার করুন