১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৪৫

শিরোনাম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল

প্রকাশিত: জুন ১৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম, তারাব পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুর রহমান (অপু)।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন