১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:২৯

শিরোনাম
জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৫ জন গ্রেফতার সাবেক সহকারী পরিচালকের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রোববার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী ঢাকায় গ্রেফতার: ডিএমপি মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ, শিক্ষক জাকারিয়া তিন দিনের রিমান্ডে, শুনানিতে উঠে এল নানা তথ্য নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮: ৪২ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতফাইল ছবি রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদ্রাসার শৌচাগার থেকে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মো. জাকারিয়াকে (৩৫) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তার অপর এক শিক্ষকের বয়স মামলার এজাহারে ২০ বছর উল্লেখ করা হলেও শুনানিতে তাঁর আইনজীবী অপ্রাপ্ত বয়স্ক হওয়ার প্রমাণ উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে শিশু বিবেচনায় রিমান্ড শুনানির জন্য শিশু আদালতে পাঠানোর আদেশ দেন। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী হারুনর রশীদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ৩ আগস্ট বেলা দেড়টার দিকে মাদ্রাসার তৃতীয় তলার একটি শৌচাগার থেকে ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে ওই রাতেই কদমতলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, ৩ আগস্ট ওই মাদ্রাসা থেকে দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ আগস্ট তাঁদের কারাগারে পাঠানো হয়। ৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, নিহত শিশু ও তার ছোট ভাই ওই মাদ্রাসায় পড়ত। বিভিন্ন অজুহাতে শিক্ষকেরা ওই শিশুর ওপর নির্যাতন চালাতেন। বিষয়টি সে তার মাকে জানালে মা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময়ে সে আর মাদ্রাসায় পড়বে না বলে শিক্ষকদের জানালে তাঁরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন এবং বেলা একটা থেকে আড়াইটার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করেন। আদালতে বাদী ও আসামিপক্ষের যুক্তি শুনানিতে বাদীপক্ষের আইনজীবী হারুনর রশীদ খান রিমান্ডের আবেদন জানিয়ে আদালতকে বলেন, ১৩ বছরের একটি শিশুকে নির্মমভাবে নির্যাতন করে বাথরুমে হত্যা করা হয়েছে। অথচ আসামিপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে, যা একটি অগ্রহণযোগ্য যুক্তি। ওই শিশুটি আগেই তার মাকে জানিয়েছিল, সে এই মাদ্রাসায় পড়তে চায় না। আইনজীবী আরও বলেন, নিহত ছাত্রটি পড়াশোনায় ভালো ও শান্ত স্বভাবের ছিল। শিক্ষক তাকে নিজের কাছে ঘুমানোর জন্য বলতেন। মূলত গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। মাদ্রাসার অন্য ছাত্রদেরও কোনো অভিযোগ নেই। সেখানে ধর্ষণ বা হত্যার মতো কোনো ঘটনা ঘটেনি। আদালতে শিক্ষক ও নিহতের ভাইয়ের বক্তব্য শুনানিকালে বিচারক কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি জাকারিয়াকে কোনো বক্তব্য আছে কি না জানতে চান। এ সময় জাকারিয়া বলেন, ‘আমরা হাফেজ মানুষ, আমরা মারিনি। ঘটনার দিন ওই ছেলে পড়া না পারায় তাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। জোহরের নামাজের আগে সে বাথরুমে যায়। নামাজ শেষে খোঁজ নিয়ে জানা যায় সে ফেরেনি। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ছাত্ররা এর সাক্ষী।’ আদালত জাকারিয়াকে মাদ্রাসায় সিসিটিভি ফুটেজ আছে কি না, জিজ্ঞাসা করলে তিনি জানান, সিসিটিভি ফুটেজ নেই, অনেক আগেই হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ওই ছাত্র এর আগেও কয়েকটি মাদ্রাসা থেকে পালিয়েছিল বলে তিনি দাবি করেন। তখন আদালত প্রশ্ন করেন, ‘এই ডিজিটাল যুগে আপনাদের সিসিটিভি ফুটেজ নেই কেন?’ শুনানির একপর্যায়ে আদালত নিহত শিক্ষার্থীর ছোট ভাইকে ডেকে কথা বলেন। মাদ্রাসায় তাদের মারধর করা হতো কি না, জানতে চাইলে শিশুটি বলে, ‘আমাদের অনেক মারধর করা হতো। ভাইয়ের সাথে বেশি খারাপ ব্যবহার করা হতো।’ কেমন খারাপ ব্যবহার করা হতো, তা জানতে চাইলে শিশুটি আর কোনো উত্তর দেয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শিক্ষক জাকারিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর শিক্ষককে শিশু আদালতে রিমান্ড শুনানির জন্য পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে স্বজনদের বিক্ষোভ আজ আদালতে নিহত শিক্ষার্থীর মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আসামিদের আদালত থেকে নামানোর সময় উত্তেজিত স্বজনেরা তাঁদের মারধর করতে উদ্যত হন। পুলিশ দ্রুত আসামিদের হাজতখানায় নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিহত শিশুর ক্ষুব্ধ স্বজনেরা আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন ও আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন। পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল মেয়াদ শেষের ১১ মাস আগেই বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল রাষ্ট্রপতি ইস্যুতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান আমানতের উৎসে কর সরকারি কোষাগারে জমার সময় বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

লন্ডনে টাওয়ার হ্যামলেটস টাউন হলে ওপেন ডে অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক: বিপুল সংখ্যক বাসিন্দা ও অতিথির অংশগ্রহণে লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) একইসঙ্গে উদযাপিত হয় কাউন্সিলের ৬০ বছর পূর্তি এবং নতুন টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় টাউন হল। স্থপতি ও কাউন্সিল কর্মকর্তারা অতিথিদের ভবনটি ঘুরে দেখান। নির্বাহী মেয়র লুতফুর রহমান অতিথি ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নামফলক উন্মোচন করেন।

মেয়র বলেন, এটি টাওয়ার হ্যামলেটসের জন্য এক ঐতিহাসিক দিন। ২৫০ বছরের পুরনো রয়েল লন্ডন হাসপাতালকে পুনরুদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্যও এটি সেবা দেবে।

লুৎফর বহমান বলেন, আমি গর্বিত ও কৃতজ্ঞ যে আমি মেয়র হিসেবে এই ভবনটি অধিগ্রহণ করতে পেরেছিলাম এবং আজ আপনাদের সকলের সঙ্গে দাঁড়িয়ে আমাদের নতুন টাউন হল উদ্বোধন করতে পারছি।

১৭৫৭ সালে নির্মিত গ্রেড-২ তালিকাভুক্ত রয়েল লন্ডন হাসপাতাল ভবনটি ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। প্রায় ৮.৫ মিলিয়ন পাউন্ডে ভবনটি ক্রয় করে কাউন্সিল। পরে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সংস্কার শেষে ২০২৩ সালে এটি টাউন হলে রূপান্তরিত হয়। নতুন টাউন হলের মাধ্যমে প্রতিবছর প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। এরই মধ্যে নকশা ও নির্মাণশৈলীর জন্য ভবনটি ২০২৫ সালে রিবা লন্ডনের দুটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।

নামফলক উন্মোচনে নির্বাহী মেয়রের সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, করপোরেট ডিরেক্টর স্টিভ রেডি, ফ্যাসিলিটি হেড সারা স্টিয়ার্স, ব্যারোনেস পলাউদ্দিনসহ অনেকে। একই সময়ে দুই ইয়ং ডেপুটি মেয়র খাদিজা দিরির ও ইফতি ভুইয়া বাংলায় লেখা একটি নামফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্টিভ হৌলসি বলেন, নতুন টাউন হল শুধু একটি ভবন নয়, এটি আমাদের কমিউনিটির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এখানে আধুনিক সুযোগ-সুবিধা ও ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছে, যা আমাদের সবার জন্য গর্বের বিষয়।

এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, কমিউনিটি ও ধর্মীয় সংগঠনের নেতারা বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে ছিল কেক কাটা, ফটো প্রদর্শনী, বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা, ফেস পেইন্টিং, বেলুন মডেলিং, ফিটনেস সেশনসহ নানা পারিবারিক ও কমিউনিটি আয়োজন। স্থানীয় ব্যবসায়ী ও সংগঠনের স্টল নিয়ে ছিল কমিউনিটি মার্কেটপ্লেস। নতুন টাউন হলের উদ্বোধন ও ৬০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসবাসীর মধ্যে ছিল উৎসবের আমেজ ও গর্বের অনুভূতি।

 

  • শেয়ার করুন