২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:২১

স্বর্ণ চোরাচালান করে বিপুল সম্পদ অর্জন, ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়ান ডোমেস্টিক স্পাইনামক রেস্টুরেন্ট স্বর্ণ চোরাকারবারের মাধ্যমে অর্থ দিয়ে গড়েন শ্যাম ঘোষ

‎স্বর্ণ চোরাচালানের সাথে জড়িয়ে অবৈধ উপায়ে কয়েক কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষের নামে থাকা ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। ক্রোক করা এ সম্পত্তি দেখভালের জন্য পুলিশের ডিএমপি কমিশনারকে রিসিভার হিসেবে নিয়োগ দিয়েছে আদালত।

‎গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

‎সিআইডি সূত্রে জানা যায়, স্বর্ণ চোরাকারবারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষের বিরুদ্ধে ঢাকা কোতয়ালী থানা ২০২২ সালে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তদন্তে উঠে এসেছে, শ্যাম ঘোষ একজন স্বর্ণ ব্যবসায়ী। তার কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার সূত্রাপুরে তার বাবার হোটেলে কাজ করতেন। পরবর্তীতে বিভিন্ন স্বর্ণের দোকানে চাকরির মাধ্যমে তিনি অবৈধভাবে পাওয়া স্বর্ণ কোনো বৈধ কাগজপত্র ছাড়া ক্রয়-বিক্রয় করেন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আয়ের উৎস গোপন করেছেন।

‎পুলিশের তদন্ত বিভাগ সিআইডির জানায়, স্বর্ণ চোরাকারবারের মাধ্যমে অর্থ দিয়ে শ্যাম ঘোষ ঢাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাট ও দোকান গড়ে তুলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্কের ৬ষ্ঠ তলার সি ব্লকে তিনটি দোকান (দোকান নং 5C-054, 5C-055, 5C-056) এবং ‘ইন্ডিয়ান ডোমেস্টিক স্পাই’ নামক রেস্টুরেন্ট। এছাড়া কোতয়ালী এলাকায় ওয়াইজঘাটে ‘বাবুলী স্টার সিটি’ ভবনের ৫ম তলায় একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নং ৪/সি) এবং স্বামীবাগের ‘স্বর্ণচাপা’ ভবনের ৬ষ্ঠ তলায় নিজ ও তার ভাই যৌথ মালিকানাধীন ফ্ল্যাট (ফ্ল্যাট নং এ-৬) গড়ে তুলেছেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্লক-বি, লেভেল-৫-এ ‘নন্দন জুয়েলার্স’ নামক আরেক স্বর্ণের দোকানও তার যৌথ মালিকানাধীন।

‎তার কাছে থাকা অবৈধ উপায়ে গড়ে তোলা এসব সম্পত্তি ক্রোক করে সম্পত্তি রক্ষণের জন্য ঢাকার পুলিশ কমিশনার রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে।

‎সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ সংক্রান্ত মানিলন্ডারিং মামলার তদন্ত অব্যাহত রেখেছে।

 

  • শেয়ার করুন