প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
রূপগঞ্জে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার সাথে নবনিযুক্ত রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূইয়া ও সদস্যদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ তারিখ শনিবার বিকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এমপি দিপু ভূইয়ার নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠা অনুষ্ঠিত হয়।
এসময় নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়া ও সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে কর্মী সমর্থকদের নিয়ে এমপি দিপু ভূইয়ার সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সকলকে নিয়ে রূপগঞ্জ ইউনিয়নকে মাদক মুক্ত করতে সর্বাত্বক চেষ্টা করবো। প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি করা হবে। রূপগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
এসময় এমপি দিপু ভূইয়া বলেন, সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রতিষ্ঠিত করা পরিকল্পনাটাই ছিল সবচেয়ে বড় ভুল। তৎকালিক যিনি রূপগঞ্জের দায়িত্বে ছিলেন সেটার জন্য তিনিই দায়ি। সে সময় যদি পূর্বাচল উপশহর না করে বর্তমানে যে তিনশোফিট সড়কের মত কিছু সড়ক নির্মান করে যেত তবে রূপগঞ্জবাসী আজ অনেকটা সুফল পেত। শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারতো।
তিনি বলেন, রূপগঞ্জ ইউনিয়নকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য ইউনিয়নে স্থানীয় ব্যক্তিদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও রূপগঞ্জ ইউনিয়নের ক্ষেত্রে স্থানীয় কাউকে দায়িত্ব না দিয়ে একজন এসিল্যান্ডকে প্রশাসক করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, রূপগঞ্জবাসীর এই কষ্ট আমি অনুভব করি। অতীতের সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। তবে ভবিষ্যতে রূপগঞ্জবাসীর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
সংসদে পাস হওয়া একটি বিলের মাধ্যমে রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঢাকার আওতায় নেওয়ার উদ্যোগ রয়েছে। এ বিষয়ে তিনি রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে জনগণকে রাজপথে নেমে নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে অংশ নিতে হবে।
রূপগঞ্জবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজন হলে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত