১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:৪৩

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

রূপগঞ্জে ঝুটের গুদাম থেকে এক টন সরকারি বই জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি  

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল আরমান শফিক নামে এক ব্যবসায়ীর ঝুটের গুদাম থেকে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির সরকারি বই জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকার ওই গুদাম থেকে প্রায় ১ হাজার কেজি (১ টন) বই জব্দ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল আরমান শফিক যাত্রামুড়া এলাকায় পোশাক কারখানা ও ঝুটের ব্যবসা করে আসছেন। স্থানীয় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এমদাদুল হকের খালাতো ভাই পরিচয়ে দীর্ঘদিন ধরে ঝুটের ব্যবসার পাশাপাশি মাদক, সরকারি বই কেনাবেচাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছিলেন তিনি। মঙ্গলবার রাতে তার গুদামে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির বই দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ গিয়ে বইগুলো জব্দ করে।

স্থানীয় শিক্ষার্থীরা বলে, আমরা স্কুলে সরকারি বই চাইতে গেলে বই দেওয়া হয় না। শিক্ষকরা সেই বই কেজি দরে বিক্রি করে ফেলেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই আমরা।

গুদামের মালিক সোহেল আরমান শফিক বলেন, আমি বইগুলো নারায়ণগঞ্জের আইটি স্কুল থেকে কিনে এনেছি। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সরকারি বই জব্দের ঘটনায় তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • শেয়ার করুন