১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:২৬

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম

প্রকাশিত: জুন ১২, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কর্মকাণ্ড এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের  (ডিইডব্লিউ) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো:  ফয়েজ।

 

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলার ১৩টি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীরা  অংশগ্রহণ করেন।শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান ও উদ্যোক্তা ভাবনার ওপর ১৩টি প্রদর্শনী স্টল স্থাপন করে।পরে অতিথিবৃৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডিইডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, উপদেষ্টা কবির হোসেন, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা  রোকসানা সামিয়া।

 

আলোচনা সভা ও পরিদর্শন শেষে জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিন শিক্ষাপ্রতিষ্ঠান কে পুরস্কৃত করার পাশাপাশি অংশ নেওয়া সকল শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • শেয়ার করুন