২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৫৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

শ্রম উপদেষ্টার সঙ্গে ওআইসি শ্রমকেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শ্রমকেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ভিসা এবং অন্যান্য সুবিধা বিষয়ে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় শ্রম উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা প্রদান, অধিকার আদায় ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি এ বিষয়ে ওআইসি শ্রম কেন্দ্রকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ওআইসির শ্রম কেন্দ্রের মহাপরিচালক বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতো ওআইসিভুক্ত দেশগুলোর নাগরিকরা যেন কাজের জন্য অন্যান্য ওআইসিভুক্ত দেশে আবেদন করতে পারেন এবং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারেন, সেই লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আওতায় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে তিনি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে শ্রম উপদেষ্টা আজার বায়রামভকে বাংলাদেশের শ্রম খাতে গৃহীত কার্যক্রম এবং শ্রম মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণে কারিগরি সহযোগিতা বাড়ানোর কথা বলেন। পাশপাশি শ্রম উপদেষ্টা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

  • শেয়ার করুন