১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:৩৮

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাভার উপজেলায় ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। তিনি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানান।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দফতরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল তৈরিকারী অবৈধ পাইরোলাইসিস কারখানার মাধ্যমে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতের বেলা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পাশাপাশি মালামাল জব্দের নির্দেশনা দেন তিনি।

বায়ুদূষণ রোধে জনগণকে সচেতন করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে জানিয়ে তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে আমরা সফল হবো এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করতে পারবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভার সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান এনডিসি।

এছাড়াও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার আনিসুজ্জামান, পরিবেশ অধিদফতরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) জিয়াউল হকসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন এবং মতামত প্রদান করেন।

  • শেয়ার করুন