২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:২২

শিরোনাম
গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল

বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা :

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬

  • শেয়ার করুন

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।

ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সকল শ্রেণির গ্রাহকগণের কাছে অনুরোধ ‘রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।’

 

ওই পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। অনুরোধক্রমে, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ।

এ ব্যাপারে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত ১৯ নভেম্বর ১শ’ থেকে ১শ’৫০ জন মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙে ফেলে এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেয়। হামলার আশংকায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায় তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।’

ওই কর্মকর্তা  আরো বলেন, ‘আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে তো আর কাজ করা সম্ভব হবে না। কারণ স্টাফরা বাইরে কাজ করে। তারা কাজ না করলে তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে একটি অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।’

তবে গোপালগঞ্জের সচেতন মহল মনে করেন  বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে এ সেক্টরে কোন ধরণের হামলা করা উচিৎ নয়।

 

 

 

 

 

 

  • শেয়ার করুন