২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৪৯

তারাব পৌরসভায় এনসিপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সেলিম মিয়া

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. সেলিম মিয়া-এর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মনোনীত প্রার্থীদের তালিকায় তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে তার নাম প্রকাশ করা হয়।

পেশাগত ও সাংগঠনিক পরিচয়ে অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বিএসএস (অনার্স) ও এলএলবি ডিগ্রিধারী একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি ঢাকা আইনজীবী সমিতি ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ ভ্যালুয়েশন সার্ভে ইন্ডিভিজুয়াল কনসার্ন ফার্ম অ্যাসোসিয়েশনের (BVSICFA) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এবং রূপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন।

তারাব পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারাব পৌরসভার পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।

  • শেয়ার করুন