১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৫৬

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা :

রাজধানীর চানখারপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ জানান, শহীদুল্লাহ হলের পেছনে চানখারপুল এলাকায় কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবাক করার বিষয় হলো, পুলিশের গাড়ির সামনেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

 

  • শেয়ার করুন