প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬
জবি প্রতিনিধি :
সদরঘাট লঞ্চ টার্মিনালে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ভুক্তভোগী ব্যবসায়ী আলাউদ্দিন খন্দকারের অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর তাকে তুলে নিয়ে মারধর করা হয় এবং চাঁদা, চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শোকজ ও অভিযোগের বিষয়ে জানতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।