১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:০২

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬

  • শেয়ার করুন

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি :

রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তরের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলটি সদর দপ্তরের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।

  • শেয়ার করুন