১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৫৬

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬

  • শেয়ার করুন

লুৎফর সিকদার গোপালগন্জ: গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ এবং জেলা প্রশাসন স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে রাত ৯টার ‍দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিছু শব্দ আমরা শুনেছি। সামনে কালিপূজা চলছে, তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে আমাদের টহল টিম রয়েছে, তবে মহাসড়কে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • শেয়ার করুন