৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৬

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক এবং বদলি কমিটির প্রধান আমীর হোসাইন চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনিক অস্বচ্ছতা, ব্যাপক বদলি বাণিজ্য, এবং ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব বিষয়ে তদন্ত ও অভিযান চালালেও প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে বন প্রশাসনে অনিয়ম ও দুর্নীতির ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।

নিচে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টির একটি বিস্তারিত ও পরিমার্জিত চিত্র তুলে ধরা হলো:

১. বদলি ও পদায়নে লাগামহীন ঘুষ বাণিজ্য

বন অধিদপ্তরে রেঞ্জ কর্মকর্তা, স্টেশন কর্মকর্তা এবং বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) পদে বদলি ও পদায়নের ক্ষেত্রে নির্দিষ্ট আর্থিক ‘রেট’ নির্ধারিত রয়েছে বলে অভিযোগ রয়েছে। দুদকের প্রতিবেদনেও এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

রেঞ্জ কর্মকর্তা: দুই বছরের জন্য শ্রেণিভেদে ৫ থেকে ১৫ লাখ টাকা।

স্টেশন কর্মকর্তা: এক বছরের জন্য ৫ থেকে ২০ লাখ টাকা।

ডিএফও পদ: দুই বছরের জন্য ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে।

আসলাম (ফরেস্ট গার্ড)  কত বড় জমিদার !

এছাড়া নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও মাসোহারা নেওয়ার এবং বিনা আবেদনেও সিন্ডিকেটের সদস্যদের পছন্দমতো স্থানে বদলি করার নজির রয়েছে। ৪১৮ জন ডেপুটি রেঞ্জারের পদোন্নতি প্রক্রিয়াতেও বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে ২০ আগস্ট ২০২৬  স্বারক নং-১৬১৯ ও ১৬২০, বদলি করেছে ০৮ জন,২৮  সেপ্টেম্বর২০২৬ , স্বারক নং- ১৯৪০, বদলি- ৪ জন, ০১ অক্টোম্বর ২০২৬,স্বারক নং- ১৯৬৭, বদলি৫ জন করেছে । এই বদলিতে তারা  প্রায় দুই কোটি টাকা উৎকোচ নেন বলে অভিযোগ ওঠেছে। এই বদলির  সময়ে  জনৈক ব্যক্তিকে ঢাকা সামাজিক বন উন্নয়নে বদলীর জন্য  ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের  প্রশাসক  সুপারিশ করলে তাহা  সিন্ডিকেট আমলে নেননি বলেই  জানা যায়।

২. ‘সুফল’ প্রকল্পে ১,৫০২ কোটি টাকা লুটপাট

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে ১,৫০২ কোটি টাকার বড় একটি অংশ লুটপাটের অভিযোগ রয়েছে প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে। সরেজমিনে অনেক জায়গায় প্রয়োজনীয় বাগান না সৃজন করেই সরকারি বরাদ্দ উত্তোলনের প্রমাণ মিলেছে।

৩. দুদকের অভিযান ও সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) বন ভবনে অভিযান চালিয়ে আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে অভিযোগ রয়েছে, তদন্তের পরেও সিন্ডিকেটের কেউ চাকরিচ্যুত বা সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়নি। উল্টো তারা আরও শক্তিশালী হয়ে নিয়মিত বদলি ও ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, মন্ত্রীর সচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগকে পাশ কাটিয়ে গাজীপুরের একটি ডাকবাংলোতে বসে মোটা অঙ্কের উৎকোচের মাধ্যমে সিন্ডিকেটটি নিজেদের অবস্থান রক্ষা করে। সিন্ডিকেটের জোরালো নেটওয়ার্কের কারণে সাংবাদিকরা তথ্য চাইতে গেলেও তারা মুখ খুলতে রাজি হন না এবং নিজেদের ধরাছোঁয়ার বাইরে মনে করেন।

৪. অভিযুক্ত শক্তিশালী সিন্ডিকেটের মূল সদস্যবৃন্দ

 

তদন্তে ও অনুসন্ধানে আমীর হোসাইন চৌধুরীর এই শক্তিশালী সিন্ডিকেটের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে এসেছে:

এস এম মনিরুল ইসলাম (সিএফ, অ্যাডমিন), হোসাইন মোহাম্মদ নিসাদ, বন সংরক্ষন ,হুমায়ুন কবির (ডিসিএফ)  ,জগলুল হোসেন,,গোবিন্দ রায় (পিডি, সুফল প্রকল্প),বিপুল কৃষ্ণ দাস (সুফল প্রকল্প) ,সারওয়ার আলম (ডিএফও) ,আসলাম (ফরেস্ট গার্ড) ,জসীম উদ্দীন (কল্যাণ সমিতির সভাপতি), মোস্তফা (কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক) এবং আরও অনেকে।

৫. বন ও বনের জমির অপব্যবহার

অভিযোগ রয়েছে, বন সুরক্ষার দায়িত্বে নিয়োজিত মাঠপর্যায়ের অনেক কর্মী বনের গাছ রক্ষার পরিবর্তে সাংবাদিক বা গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে পাহারা দিয়ে থাকেন। এই সুযোগে সিন্ডিকেটের ছত্রছায়ায় প্রতিদিন নির্বিচারে হাজার হাজার গাছ বিক্রি এবং বনভূমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

জনগণের দাবি: সরকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্রুত এই প্রভাবশালী সিন্ডিকেট ভেঙে দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিলে দেশের বনসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। ( চলবে )

  • শেয়ার করুন