৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৬

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

বিমানবন্দরের সাধারণ চাকরিজীবী থেকে শত শত কোটি টাকার মালিক! আমির হোসেনের অবৈধ সম্পদের পাহাড়

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সাধারণ একটি চাকরিতে প্রবেশ করে শত শত কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়ার অভিযোগ উঠেছে আমির হোসেন নামের ব্যক্তির বিরুদ্ধে। বিমানবন্দর বা কাস্টমসের বিভিন্ন পদে চাকরির কথা বললেও তিনি মূলত বিভিন্ন স্থানে ভিন্ন পরিচয় দিয়ে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ। তার বিরুদ্ধে সোনা চোরাচালান, মানবপাচার ও অবৈধ উপায়ে অর্জিত শত শত কোটি টাকা আয়ের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, চান্দনা মৌজাতেই আমির হোসেনের ১০ বিঘার বেশি সম্পত্তি রয়েছে। এছাড়া তার ‘স্বপ্ন স্বাক্ষর’ নামের বাড়ি দেখাশোনা ও ভাড়া তোলার জন্য একাধিক কেয়ারটেকার নিয়োজিত রয়েছেন। অভিযোগ রয়েছে, ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে তার প্রায়ই ঝামেলা ও বিরোধ হয়। ২০২০ সালের ২০ অক্টোবর জনৈক মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করা নিয়ে ফরিদ বেগম নামের এক নারীর সঙ্গে তার ফোনালাপও সামনে আসে (তার ব্যবহৃত একটি নম্বর: ০১৬৪——৭৪৩)।

আমির হোসেনের- ঢাকা-মেট্রো-ঘ-৩৩-৫১৬২ নম্বরের গাড়িটি

অভিযোগ রয়েছে, আমির হোসেন অবৈধ উপায়ে বিশাল সম্পদের পাহাড় গড়েছেন। দেশের বিভিন্ন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, যেখানে ফিক্সড ডিপোজিট বা এফডিআর হিসেবে কোটি  কোটি টাকারও বেশি জমা রয়েছে। এছাড়া তার বাসাবাড়িতে সবসময় ১ থেকে ২ কোটি টাকা নগদ ক্যাশ রাখা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। চলাচলের জন্য তিনি ঢাকা-মেট্রো-ঘ-৩৩-৫১৬২ নম্বরের গাড়িসহ অন্তত চারটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন।

আমির হোসেন এলাকায় নিজেকে কাস্টমস কর্মকর্তা, আবার কখনো বিমানবন্দর সিকিউরিটি বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে স্থানীয়দের দাবি, তিনি আসলে কোনো সত্য কথা বলেন না; বরং বিভিন্ন জায়গায় ভুয়া পরিচয় দিয়ে বেড়ান। এলাকাবাসীর ধারণা, চাকরির আড়ালে তিনি সোনা চোরাচালান ও হুন্ডির ব্যবসার সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকেও তার বিরুদ্ধে সোনা চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধমূলক কার্যক্রমে যুক্ত থাকার তথ্য রয়েছে।

স্বপ্ন স্বাক্ষর বাড়ী, মসজিদুল আকসার  পাশে

আমির হোসেনের পরিবারের সদস্যরা দিনমজুর হিসেবে খেত-খামারে কাজ করতেন। অথচ তার এক ভাই খেতমজুর হলেও আমির হোসেন শত শত কোটি টাকার মালিক। আমিরের সম্পত্তি ও বাড়িগুলো দেখাশোনা করার জন্য ৭ জন কেয়ারটেকার রয়েছে। এর মধ্যে তার চাচাতো ভাই আনোয়ার (মোবাইল: ০১৭—–৭০১) এবং তার গ্রামের পার্শ্ববর্তী এলাকার চাচা মনোয়ার হোসেন (যিনি বিমানবন্দর সিকিউরিটি বিভাগে চাকরি করতেন এবং বর্তমানে আমিরের চাকরি করেন কেয়ারটেকারদের প্রধান হিসাবে।

এলাকাবাসীর অভিযোগ, শত শত কোটি টাকার মালিক হওয়ায় আমির সাধারণ মানুষকে পাত্তা দেন না। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, দুর্নীতি দমন কমিশনের অবসরপ্রাপ্ত উপপরিচালক আবু বকর সিদ্দিক (যাকে দুদক কর্মকর্তারা ‘জ্বিনের বাদশাহ’ বলে ডাকতেন এবং যার বাড়ি জামালপুর) এর সঙ্গে আমিরের সুসম্পর্ক ও আর্থিক লেনদেন ছিল। এই ক্ষমতার অপব্যবহার করেই তিনি দেদারছে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।আমির হোসেনের সাথে  তার মুঠো ফোনে বার বার চেষ্টা করলে ও ফোন রিসিভ করছেন না।

এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একজন সাধারণ পরিবারের সন্তান হয়ে কীভাবে অল্পদিনের ব্যবধানে তিনি এত সম্পদের মালিক হলেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

  • শেয়ার করুন