প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬
প্রকাশিত:
নিজস্ব প্রতিবেদক:
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) আর এস এম মুনিরুল ইসলাম এবং সংস্থাপনের সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির, সংস্থাপনের সাবেক কর্মকর্তা নিসাদের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে। তাদের ছত্রচ্ছায়ায় ময়মনসিংহের উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এবং ফরেস্ট গার্ড মো. আসলাম একটি শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট গড়ে তুলেছেন। ক্ষমতার অপব্যবহার, নারী কেলেঙ্কারিসহ সংরক্ষিত বনভূমির গাছ ও ভুমি বিক্রিসহ নীয়মিত বদলি বানিজ্যর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেট সেই ফ্যাসিস্ট সরকারর আমলে প্রতিষ্ঠিত হয়েছে যেমন – ঠিক তেমনি রয়েছে । তারা বর্তমান সরকার কোন নেতা বা আমলা কোন ব্যপারে সুপারিশ করলে তার কোন মুল্যায়ন করে না বলেও প্রমান পাওয়া গেছে। তবে তাদের সিন্ডিকেটের সদস্য হলে তখন আর অবশিস্ট থাকে না। এসব অমুল্যায়ন ও দুর্নীতির কথা সংশ্লিষ্ট দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক ( শর্তে) এক কর্মকর্তা জানান, এই অবৈধ আয়ের সিংহভাগ অর্থই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডলারের মাধ্যেমে পৌঁছে দেওয়া হয়। এছাড়া কোনো অনিয়মের অভিযোগ বা মামলা দায়ের হলে ফাইল ম্যানিপুলেশনের মাধ্যমে তা গায়েব করে দেওয়া হয়। ফ্যাসিস্ট সরকারের গত ১৬ বছরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চক্রটি রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাচ্ছে বলে অভিযোগ তুলেছে সচেতন মহল।

উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন
ময়মনসিংহ বন বিভাগের উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে পাকা ও আধাপাকা ভবন নির্মাণের অনুমতি দিয়ে জমি বুঝিয়ে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিট এলাকায় বনভূমির জায়গা দখল করে ছোট-বড় অন্তত ২০টি ভবন নির্মাণের কাজ চলছে। এসব অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ ও মৌখিক অনুমতি দেওয়ার বিনিময়ে রেঞ্জ কর্মকর্তা ইসমাইল প্রায় ৫০ লাখ টাকার উপরে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

ফরেস্ট গার্ড আসলাম,“ বনের রাজা ”
অন্যদিকে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জে কর্মরত থাকাকালীন ফরেস্ট গার্ড আসলাম ( সুলতান ডাকু )একটি শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট গড়ে তোলেন। বনজ দ্রব্য ও কাঠ পাচার, চেকপোস্টের অনিয়ম এবং অবৈধ আর্থিক লেনদেনে তাঁর সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বন বিভাগে বড় কোনো পদে না থেকেও ঊর্ধ্বতন মহলের আশীর্বাদে তিনি বেপরোয়া হয়ে ওঠেন এবং সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ ফাইল ও দাপ্তরিক নথি ম্যানিপুলেট বা সম্পূর্ণ গায়েব করে দেওয়ার মতো মারাত্মক অপরাধের সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ঊর্ধ্বতন মহলের সাথে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি চট্টগ্রাম থেকে ঢাকা সামাজিক বন বিভাগে তার সিন্ডিকেটের মাধ্যেমে আবেদন ছাড়াই বদলি বাগিয়ে নেন।”এদের সকলের নামেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) ঘুষ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা দুদক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা যায়। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের আমলের সিন্ডিকেটগুলো এখনো বহাল তবিয়তে থেকে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য নিয়মিত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে।”
একইভাবে রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনও ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের ম্যানেজ করে সব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ইসমাইলের কাছে তার মুঠো ফোনে —- জানতে চাইলে তিনি বলেন, “আমি যা করি, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নলেজেই করি। আমার চাকরির ক্ষতি করার মতো সাংবাদিকদের ক্ষমতা নেই। তাই আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নই, যা ইচ্ছা লিখতে পারেন।” অপর দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোন করলে তারা রিসিভ করেন না। তারা তাদের সিন্ডিকেটদের মাধ্যেমে মামলা হামলা করার হুমকি দেয়।
সচেতন মহলের দাবি, বন অধিদপ্তরের ভাবমূর্তি রক্ষা এবং রাষ্ট্রীয় বনভূমি রক্ষার্থে অবিলম্বে সিসিএফ-এর প্রশ্রয়প্রাপ্ত এই সিন্ডিকেটের মূল হোতা আর এস এম মুনিরুল ইসলাম, সংস্থাপনের কর্মকর্তা হুমায়ুন কবির, রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন এবং ফরেস্ট গার্ড আসলামের বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।