৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৪৮

শিরোনাম
সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের বিমানের দাম্মামগামী ফ্লাইট পরিচালনায় নতুন তারিখ নির্ধারণ ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত ? রাষ্ট্রের উন্নয়নে দক্ষ, সৎ ও নিরপেক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র অপরিহার্য তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী ? প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ শুরু জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি এবং স্বর্ণ চোরাচালানসহ প্রবাসীদের লাগেজ কাটার মতো গুরুতর অপরাধে জড়িত থেকে প্রায় ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি, চান্দনা এলাকাতেই রয়েছে ১০০শ কোটি টাকার উপরে সম্পদ। আমির হোসেন নিজেকে বিমানবন্দর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে তিনি রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের নিজ বাসভবনে বসবাস করছেন।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি, চান্দনা এলাকার গাজীপুর মহানগর স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল আকসা সংলগ্ন এলাকায় তার প্রায় ৬ থেকে ৭ বিঘা জমি রয়েছে। এর মধ্যে বহুতলা ভবন ও ১ বিঘা দেড় বিঘার উপরে সেমিপাকা টিনশেড ৭ থেকে ৮টি বাড়ি রয়েছে। উল্লেখযোগ্য সম্পত্তির মধ্যে রয়েছে—

স্বপ্ন স্বাক্ষর’ নামের ৭ তলা ভবন এবং ‘প্রিয়তা’ নামের সাড়ে ৬ তলা ভবনসহ একাধিক বহুতল আবাসিক স্থাপনা।

২০২০ সালে প্রায় ৫ কোটি টাকায় বড়  একটি খালি প্লট ক্রয় করেন। এ ছাড়াও চান্দনা এলাকায় ৭/৮ টি দামি প্লট ও টিনশেড বাড়ি রয়েছে। যাহা থেকে প্রতি মাসে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা  ভাড়া পায়। এই সম্পত্তিগুলো দেখভালের জন্য সবুজসহ ৩-৪ জন কেয়ারটেকার নিয়োজিত রয়েছেন।

উত্তরার ১১ নম্বর সেক্টরে ৭ তলা ফ্ল্যাট বাড়ীসহ আরও ৩/৪ টি টিনশেড বাড়ি (যা আমিরের চাচা মনোয়ার দেখাশোনা করেন) তিনিও বিমান বন্দরে চাকরি করতেন । তারও উত্তরায় বহুতলা ( ভবন ) বাড়ী রয়েছে ।  আমিরের খিলখেতেও  ৩-৪টি বাড়ি রয়েছে (যা তার ভাগ্নে ছাইয়েদের তত্ত্বাবধানে। ছাইয়েদের সাথে  আমিরের  দন্দ হলে  সে চট্টগ্রামে  বদলি হয়  । পাশাপাশি আমিরের ব্যক্তিগত একাধিক দামি গাড়িও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে র‌্যাব এবং ২০২৪ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করলেও পরবর্তীতে রহস্যজনক আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি ছাড়া পান। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুদকের দপ্তরে জমা হলে তাহা  জামালপুরের স্থায়ী বাসিন্দা দুদকের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে সরিয়ে ফেলা হতো বলে অভিযোগ রয়েছে। এভাবেই আমির হোসেন ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে গেছেন। পাশাপাশি বিমানবন্দরে আত্মীয়স্বজন ও ভাগ্নে ছাইয়েদকে, আনোয়ারকে চাকরি দেওয়ার ক্ষেত্রেও তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।

বিশ্বস্ত সুত্রে জানা যায় –  স্বর্ণ চোরাচালান ও প্রবাসীদের কষ্টের ধন লুটের একটি বড় সিন্ডিকেট পরিচালনা করেন আমির। এই সিন্ডিকেটের মাধ্যমে নিয়মিত অবৈধ পথে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও মূল্যবান মালামাল লাগেজ কেটে চুরি করে গড়ে তোলা হয়েছে শত শত কোটি টাকার সম্পদ ও গাড়ি-বাড়ি। আমিরের জীবনযাপন ও সম্পদের পাহাড় দেখে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আমির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার জমি কেনাবেচার সঙ্গে জড়িত এক দালাল নিজেকে ‘মুক্তিযোদ্ধা’ পরিচয় দিয়ে দাবি করেন যে আমিরের সব সম্পত্তি তারাই বিক্রি করেছেন। এরপর প্রতিবেদক যখন প্রশ্ন করেন—‘জমিতে বহুতলা ভবন করার টাকাও কি আপনারা দিয়েছেন?’—তখন ওই ব্যক্তি প্রতিবেদককে তুলে নেওয়া এবং মারধর করে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন।

এসব হুমকির পরও চান্দনায় আমিরের  ও  তার পোষা সন্ত্রাসী ব্যক্তির অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। অভিযুক্ত আমিরের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে। ( চলবে )

  • শেয়ার করুন