১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৫

শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান রাজনৈতিক খোলস বদলে বহাল তবিয়তে দুর্নীতির অনুঘটক মাফিয়া মাহফুজ: দুদকে মামলা সত্ত্বেও মিলছে পদোন্নতিজনিত পদায়ন! রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার স্বজন হারানোর আর্তনাদ: প্রকাশ্যে ঘাতকদের অপকর্ম, পুলিশি নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি চরমে পৌছেছে ! বগুড়ায় জেলা জজের যোগদানের দিনেই এজলাসে হট্টগোল, আইনজীবীদের মানববন্ধন

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসুন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬

  • শেয়ার করুন

দাগনভূঞা  প্রতিনিধি ঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু বলেন, ভাষা আন্দোলনে ভাষাশহীদ আবদুস সালাম বুকে গুলি নিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই সালামের বাড়ি দাগনভূঞায়। আমরা সালামকে নিয়ে গর্ববোধ করলেও প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে সালামের ত্যাগের ইতিহাস অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত। দায়সারা গোছের কতিপয় পাঠ্যপুস্তকে সালামের নাম লিপিবদ্ধ থাকলেও পূর্ণতা পায়নি ইতিহাস। তা আমাদের জন্য হতাশা এবং লজ্জাজনক মনে করি।

বুধবার দুপুর ১২টার সময় দাগনভূঞায় ফাজিলেরঘাট রোডে ভাষাশহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী একটি সুন্দর, সবুজ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর করিম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক আকবর হোসেন, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক, গণমাধ্যমকর্মী, কলেজের প্রভাষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রথমেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করেন শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।

  • শেয়ার করুন