২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:০৮

শিরোনাম
বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা

সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর  চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বন্দর  প্রেসক্লাব।

সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ স্বাক্ষরিত এক শোক বার্তায় উল্লেখ করেন, জীবদ্দশায় আপাদমস্তক একজন পেশাদার সাংবাদিক হিসেবে সর্বমহলে প্রশংসিত  ছিলেন হাফিজুর রহমান মিন্টু।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।তার অবদানের জন্য বহুকাল শ্রদ্ধার সাথে স্বরণ করবে নারায়ণগঞ্জ বাসী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার  পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।

 

  • শেয়ার করুন