২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:০৮

শিরোনাম
বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা

গোপালগঞ্জ কোটালীপাড়া ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬

  • শেয়ার করুন

এস.এম. লুৎফর সিকদার জেলার কোটালিপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের  আমির হামজা (৪) নামে এক শিশু বাড়ির পাশে মৎস্য ঘের পাড়ে মায়ের সাথে ছাগল আনতে গিয়ে ভীমরুলের কামড়ে মৃত্যুবরন করেছে। গতকাল বৃহস্পতিবার  বিকেলে কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটি গ্রামের শুকুর আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আমির হামজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে ছাগল আনতে যায়। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত হলে মা ও শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মনে হওয়ায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। তবে বিকেলের দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত আবারও তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

  • শেয়ার করুন