১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:১৭

শিরোনাম
খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬, বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু পঞ্চগড়ে আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ইনফান্তিনো কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ, শেষ আটে স্পেন বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ২০১৮ সালের নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে জেলার প্রধান দায়িত্বে যে জেলা প্রশাসকগন ছিলেন তাদের বিচারের দাবী সুশিল সমাজের।

সাঁথিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ভষ্মীভূত ব্যবসায়ীর প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬

  • শেয়ার করুন

এম এ হাই :

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রাম বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর দোকানঘর সহ দোকানের সকল মালামালপুরে ভষ্মীভূত হয়েছে।   প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আলমগীর জানান।

সাঁথিয়া উপজেলার করমজা  ইউনিয়নের বড়গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন  দীর্ঘদিন ধরে বড়গ্রাম বাজারে মুদিখানা, সার, কীটনাশক ও ডেকোরেটর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

জানা যায়, বৃহস্পতিবার (০৯ জুলাই)  দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে তার দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরবর্তীতে  ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে দোকানে থাকা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায় বলে জানা গেছে।

 

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান,আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

  • শেয়ার করুন