১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৩৬

শিরোনাম
খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬, বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু পঞ্চগড়ে আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ইনফান্তিনো কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ, শেষ আটে স্পেন বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ২০১৮ সালের নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে জেলার প্রধান দায়িত্বে যে জেলা প্রশাসকগন ছিলেন তাদের বিচারের দাবী সুশিল সমাজের।

বন্দরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকদের ফল উৎসব

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের বন্দরে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।‎ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নাসিক ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

‎​বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি  ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম শাহিনের সভাপতিত্বে এবং  সাংগঠনিক সম্পাদক এইচ এম উজ্জল সরকারের সঞ্চালনায় আয়োজিত  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতি ও বন্দর মডেল প্রেসক্লাবের নেতারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। রোজা, ঈদ সহ বিশেষ দিনে কিংবা যেকোন প্রতিকুল পরিস্থিতিতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের এমন মানবিক ও মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তারা জানান, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

‎‎​অনুষ্ঠানের শুরুতে  সাংবাদিক তানভীর আহমেদের মরহুমা মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ অসুস্থ সাংবাদিক আমির হোসেন, এসএম শাহীন ও লতিফ রানার মা সহ সকলের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উত্তর ব্যাপারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসাইন।

‎‎​ফল উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা  মোহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক লতিফ রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর থানা শাখার সহ-সভাপতি আবুল বাশার।

‎​এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক টিভির প্রতিনিধি ইমন, যুগের চিন্তার প্রতিনিধি কিবরিয়া, ফ্রান্স প্রবাসী সমাজসেবক মোঃ সুজন বেপারী, সমাজসেবক মোঃ মামুন মিয়া, মোঃ বিপুল, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎​ফল উৎসবের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং আনন্দ ভাগাভাগি করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

  • শেয়ার করুন