২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৫২

শিরোনাম
বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা

চার প্রবীণ সাংবাদিকের স্মরণে কল্যাণ পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: জুন ৩০, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ হুমায়ুন কবির ঃ বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সম্প্রতি এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চার প্রবীণ সাংবাদিকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকদের সাংবাদিকতায় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের পরিবারের আর্থিক সচ্ছলতার বিষয়টি তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, কল্যাণ পরিষদ সবসময় এই প্রয়াত সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে। সভায় উপস্থিত সকলে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ বি এম সেলিম আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলী। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ বি এম সেলিম, সিনিয়র সহ-সভাপতি সিকদার আ. সালাম, সাবেক সভাপতি কোরাম আলী, সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন এবং অধ্যাপক কে এম আ. মজিদ।

  • শেয়ার করুন