প্রকাশিত: জুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ বন্দরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।বিশেষ করে উঠতি বয়সী কিশোর অপরাধীদের দৌরাত্ম ঠেকানোর পাশাপাশি জনসাধারণের মধ্যে সতর্কতা ও সচেতনতা তৈরিতে কাজ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এসব সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়ন এবং বিশেষ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
সুধীজনদের মতে, চলমান পুলিশি অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ইতিবাচক ভুমিকা রাখবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপরাধ প্রবণ এলাকায় সার্বক্ষনিক নজরদারি, সড়ক পথে শৃঙ্খলা রক্ষা,আইনী সেবাপ্রার্থীদের জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বন্দরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়,সাম্প্রতিক সময়ে অপরাধ আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।এমনকি খোদ পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে।এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে থানা পুলিশের তাতক্ষনিক কার্যকর পদক্ষেপের কারণে অপরাধীরা এখন গা’ঢাকা দিয়েছে।ফলে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।
ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব।সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বন্দরের সকল শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,মাদক সন্ত্রাস ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।কোন অপরাধীকে নুন্যতম ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।সরকারি নির্দেশনা অনুযায়ী সকল মানুষের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ। বন্দরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন,যেকোনো অপরাধের বিরুদ্ধে চলমান তৎপরতা অব্যাহত থাকবে।