১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৫৩

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

পুলিশের ১২ এসপি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: জুন ১১, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (ঢাকায়) সংযুক্ত করা হয়েছে। ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি এবং মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের এসপি এবং ঝিনাইদহের এসপি মো. মাহফুজ আফজালকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সিআইডির বিশেষ এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুরের রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

  • শেয়ার করুন