প্রকাশিত: জুন ১৪, ২০২৬
মাহফুজ জাহিদ :
নারায়ণগঞ্জ বন্দরে যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ভাবাবহ’র মধ্য দিয়ে খাদেমুল ইসলাম, খাদেমুল ফোকারা, পীরে কামেল শাহসূফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির (র.) ১২তম ওফাত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ জুন) দিনব্যাপী মদনগঞ্জ শান্তিনগর কাদরিয়া দরবার শরীফে আলোচনা, জিকির আসকার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে পবিত্র মাজার শরিফে গিলাফ চড়ানো হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শেষে উপস্থিত আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।
এসময় বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংবাদিক নাসিরউদ্দিন, দীন ইসলাম দীপু, ইমরান মৃধা, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, হামিদ কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সোহাগ আল কাদরী, করিম ফরাজি আল কাদরী, আনিসুর রহমান ও আলী আকবর।